গত ১৭ মে-তে মজিলার ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রাম চালু হবার পর এখন পর্যন্ত সারা বিশ্বের প্রায় অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানে ফায়ারফক্স ক্লাব খোলা হয়েছে এবং হাজারো শিক্ষার্থী যোগ দিয়েছে এতে। কিন্তু এখনও অনেকের কাছে এই প্রোগ্রামটির কার্যকরণ এবং অংশগ্রহণের প্রক্রিয়া স্পষ্ট নয়। সত্যি বলতে, ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর প্রোগ্রামে যোগ দেয়া এবং নিজের শিক্ষাপ্রতিষ্ঠানে মজিলার দর্শনকে ছড়িয়ে দেয়ার এই কাজটা খুবই সহজে কয়টি ধাপ অনুসরণ করে করা যায়।
ধাপ ১:
মজিলার সাথে কাজ করার সর্বপ্রথম ধাপ হল মেইলিং লিস্টে সাবস্ক্রাইব করা এবং ফেসবুকে মজিলা বাংলাদেশ গ্রুপে যোগ দেয়া। এতে করে আপনি সার্বক্ষণিকভাবে বাংলাদেশে মজিলার কার্যক্রম সম্পর্কে অবগত থাকতে পারবেন, এবং এ সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর বা তথ্য জানতে পারবেন।
ধাপ ২:
সবধরণের অনলাইন মিটিং সম্পন্ন করা হয় IRC তে। তাই গ্রুপ এবং মেইলিং লিস্টে যোগ দেবার পরই আপনার কাজ হবে কোন চ্যাট ক্লায়েন্টের মাধ্যমে irc.mozilla.org সার্ভারে একটি নিক নেয়া। এই সার্ভারের #Bangladesh রুমটিতে মজিলা বাংলাদেশের আলোচনা, আলাপ কিংবা মিটিং হয়ে থাকে।
ধাপ ৩:
আপনি ১৮ বছর বা তার ওপর বয়েসের হয়ে থাকলে এবং উচ্চতর শিক্ষার সম্পৃক্ত (শিক্ষার্থী কিংবা শিক্ষক, কিংকা কর্মকর্তা) থাকলে এখানে গিয়ে আপনার নাম, ইমেইল ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠান এবং শহর, পড়ালেখার বিষয় ইত্যাদি তথ্য দিয়ে সাইন আপ করে ফেলুন ফায়ারফক্স অ্যামবাসেডর প্রোগ্রামে।
কিছুক্ষণের মধ্যেই মজিলা থেকে একটি কনফার্মেশন মেইল পেয়ে যাবেন আপনি।
ধাপ ৪:
আপনি নিচের ছবিটির মত কনফার্মেশন মেইল পেয়ে থাকলে, আপনাকে ফায়ারফক্স স্টুডেন্ট অ্যামবাসেডর প্রোগ্রামে স্বাগতম! ফেসবুকে ফায়ারফক্স স্টুডেন্ট অ্যাম্বাসেডর, বাংলাদেশ গ্রুপটিতে এখন যোগ দিতে পারেন। সাথে মজিলা বাংলাদেশ গ্রুপের ফায়ারফক্স অ্যাম্বাসেডর লিস্টে নিজের নামটি IRC নিকসহ যোগ করে দিন।

Email confirmation after signing up for Firefox Student Ambassador program
ধাপ ৫:
আপনার পরবর্তি কাজ হবে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ফায়ারফক্স ক্লাবে যোগ দেয়া। শিক্ষা প্রতিষ্ঠানটিতে ফায়ারফক্স ক্লাব আছে কী না তা জেনে নিন অফিসিয়াল ক্লাবগুলোর লিস্ট থেকে। ক্লাব থেকে থাকলে সরাসরি ধাপ ৮ এ চলে যান।
না পেলে আপনি নিজেই খুলে নিতে পারেন একটি ফায়ারফক্স ক্লাব! তা করতে পরের ধাপ দেখুন।
ধাপ ৬:
শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাব খুলতে হবে সবার আগে আপনাকে স্টুডেন্ট অ্যাফেয়ার অফিসের সাথে কথা বলে একটি অফিসিয়াল ফায়ারফক্স খোলার অনুমতি নিতে হবে। অনুমতি পেলে এই লিংক থেকে আপনার প্রতিষ্ঠানের ফায়ারফক্স ক্লাবটির জন্য মজিলা উইকিতে একটি পাতা তৈরী করে ফেলুন।
এই পাতাটিতে ক্লাবটির ফেসবুক গ্রুপের লিংকটি জুড়ে দিতে ভুলবেন না কিন্তু!
ধাপ ৭:
ক্লাব খোলার সময় আপনাকে ক্লাবের প্রশাসন সম্পর্কে তথ্য দিতে হতে পারে। তাই একটি প্রাথমিক মিটিং করে এই পদগুলোর ভার ন্যাস্ত করুন সদস্য অ্যাম্বাসেডরদের ওপর:
১. ক্লাব প্রধান
২. যোগাযোগ প্রধান
৩. রিক্রুট প্রধান
৪. অনুষ্ঠান প্রধান
৫. ডেভেলপার সম্পর্ক স্থাপনকারী
ক্লাব উইকি পাতায় এসব তথ্যও দিতে ভুলবেন না!
ধাপ ৮:
আপনার প্রতিষ্ঠানে ক্লাব খোলা হয়েছে! স্বাগতম!
এখন আপনার ক্লাবের কাজ হল নিয়মিত মিটিং ডাকা এবং
> ফায়ারফক্স ব্রাউজার প্রোমোট করা
> ফায়ারফক্স ওএস এর সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেয়া
> মানুষকে মজিলার মিশন সম্বন্ধে জানানো
> মজিলা কমিউনিটিকে গড়ে তোলা!
মজিলা বাংলাদেশ এবং ফায়ারফক্স স্টুডেন্ট অ্যামবাসেডরস, বাংলাদেশ গ্রুপে কথা হবে!
